বিশ্বজয়ের পথে ভারতের বড় কাঁটা কী? সূর্যদের সতর্ক করে ধোনি জানালেন নিজের ‘ভয়’

বিশ্বজয়ের পথে ভারতের বড় কাঁটা কী? সূর্যদের সতর্ক করে ধোনি জানালেন নিজের ‘ভয়’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার লড়াইয়ে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলকে বিশ্বের অন্যতম ‘ভয়ংকর’ শক্তি হিসেবে দেখছেন মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের অসাধারণ ভারসাম্যের পাশাপাশি চাপের মুখে ক্রিকেটারদের দীর্ঘ অভিজ্ঞতাকে দলের প্রধান শক্তির জায়গা হিসেবে চিহ্নিত করেছেন ২০০৭ সালের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

তবে সাফল্যের পথে আবহাওয়া বা ‘শিশির’ বড় বাধা হতে পারে বলে সতর্ক করেছেন মাহি। তিনি জানান, শিশির টসের গুরুত্ব বাড়িয়ে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, যা তিনি খেলোয়াড় জীবনেও ভয় পেতেন। এই প্রাকৃতিক প্রতিকূলতা বাদ দিলে যে কোনো সেরা দলের বিরুদ্ধে ভারত অপরাজেয় থাকবে বলেও আত্মবিশ্বাসী ধোনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *