আইসিসি ভারতের হাতের পুতুল! ক্রিকেট বিশ্বে নতুন সংস্থা গঠনের ডাক পাকিস্তানের

আইসিসি ভারতের হাতের পুতুল! ক্রিকেট বিশ্বে নতুন সংস্থা গঠনের ডাক পাকিস্তানের

আইসিসি এখন ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছে পাকিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ক্রিকেটকে বাঁচাতে বিশ্বজুড়ে নতুন নিয়ামক সংস্থা গঠনের ডাক দিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটকে কেন্দ্র করে এই চরম সংঘাতের সূত্রপাত হয়েছে।

সরকারের এমন কঠোর অবস্থানে আইসিসি ও পিসিবির মধ্যে আইনি ও আর্থিক টানাপোড়েনের আশঙ্কা বাড়ছে। ভারতের বিরুদ্ধে না খেললে বিপুল জরিমানার মুখে পড়তে পারে পাকিস্তান। বোর্ডের একাংশ ও ক্রিকেটাররা এই সিদ্ধান্তে উদ্বিগ্ন হলেও সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *