সুপ্রিম কোর্টে মমতা: তালিকায় এগিয়ে এল মুখ্যমন্ত্রীর মামলা, সওয়াল করতে এজলাসে প্রস্তুত তৃণমূল নেত্রী
February 4, 202612:00 pm

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানিতে অগ্রাধিকার দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তর এজলাসে মামলার ক্রমতালিকা এগিয়ে আসায় শুনানি শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে সরাসরি আদালত কক্ষে পৌঁছে শেষ সারিতে ধৈর্য ধরে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী।
প্রধান বিচারপতির অনুমতি মিললে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজের মামলার সওয়াল করবেন, যা দেশের বিচারবিভাগীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হতে চলেছে। মাইক্রো অবজার্ভার প্রত্যাহার এবং স্বচ্ছতার দাবিতে সোচ্চার হয়ে তিনি ইতিমধ্যেই সশরীরে উপস্থিত হয়েছেন। শাসকদলের সাংসদদের মামলা তালিকায় পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রীর আবেদনকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে শীর্ষ আদালত।