গোলপার্ক কাণ্ডে পুলিশের জালে আরও ২, ১৯ জনের গ্রেফতারিতেও অধরা মূল পাণ্ডারা

গোলপার্ক কাণ্ডে পুলিশের জালে আরও ২, ১৯ জনের গ্রেফতারিতেও অধরা মূল পাণ্ডারা

গোলপার্কের পঞ্চাননতলায় এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। ধৃত রাকেশ বণিক ও রাজীব দাসকে নিয়ে এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯। রবিবার রাতে বোমাবাজি ও গুলি চালনার ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা, যার জেরে এখনও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদারের খোঁজ চালানো হচ্ছে। এলাকায় বেআইনি নির্মাণ ও গ্যাংস্টারদের দৌরাত্ম্য রুখতে তল্লাশি জারি রয়েছে। তবে ঘটনার তিন দিন পার হলেও দুই গোষ্ঠীর মূল পাণ্ডারা ধরা না পড়ায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *