মোদী-ট্রাম্প ঘনিষ্ঠতায় পুড়ছে পাকিস্তান, আসিম মুনিরকে নিয়ে নেটপাড়ায় চরম বিদ্রূপ

মোদী-ট্রাম্প ঘনিষ্ঠতায় পুড়ছে পাকিস্তান, আসিম মুনিরকে নিয়ে নেটপাড়ায় চরম বিদ্রূপ

ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক হ্রাস ও মুক্ত বাণিজ্য চুক্তি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন পাকিস্তানি নেটিজেনরা। ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর এই কূটনৈতিক সাফল্যে নিজেদের সামরিক নেতৃত্বকে একহাত নিয়েছেন তারা। সেনাপ্রধান আসিম মুনিরকে ‘রক্ষিতার’ সঙ্গে তুলনা করে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র কটাক্ষ ও খিল্লি।

পাক নেটিজেনদের দাবি, ট্রাম্পকে তুষ্ট করতে মরিয়া চেষ্টা চালালেও পাকিস্তানের ওপর ১৯ শতাংশ শুল্ক বহাল রয়েছে। অথচ ভারত কোনো নতিস্বীকার না করেই ১৮ শতাংশ শুল্ক নিশ্চিত করেছে। ইমরান পন্থীদের মতে, বর্তমান সরকারের তোষামোদ নীতির কারণেই আন্তর্জাতিক মঞ্চে বারবার অপমানিত হচ্ছে পাকিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *