সুপ্রিম কোর্টে মমতার মামলা: আদৌ কি আজ মিলবে শুনানির সুযোগ?

সুপ্রিম কোর্টে মমতার মামলা: আদৌ কি আজ মিলবে শুনানির সুযোগ?

এসআইআর সংক্রান্ত মামলায় সওয়াল করতে সুপ্রিম কোর্টে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে দিনটিকে ‘ঐতিহাসিক’ বলা হলেও, প্রধান বিচারপতির এজলাসে শুনানির অগ্রাধিকার তালিকায় মামলাটি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তালিকা অনুযায়ী মামলাটি ৩৭ নম্বরে থাকায় আজ আদৌ শুনানি হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

তালিকায় পেছনের সারিতে থাকায় এবং অগ্রাধিকার না পাওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আইনজীবীর ভূমিকায় মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করবেন কি না, তা নিয়েও উৎসাহ ছিল তুঙ্গে। আপাতত শুনানির সময় নিয়ে কোনো নিশ্চয়তা না মেলায় আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *