৩২ বছর পর ফের আইনজীবী মমতা? সুপ্রিম কোর্টে এসআইআর মামলার হাইভোল্টেজ শুনানি
February 4, 202612:50 pm

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিতর্কিত এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে। রাজনীতির আঙিনা ছেড়ে দীর্ঘ ৩২ বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় আইনজীবীর ভূমিকায় সওয়াল করতে দেখা যেতে পারে বলে প্রবল জল্পনা তৈরি হয়েছে। জোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের প্রাক্তনী মমতার এই সম্ভাব্য আইনি লড়াইকে ঘিরে দেশজুড়ে কৌতূহল তুঙ্গে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে তৃণমূল কংগ্রেসের দায়ের করা এই মামলার শুনানি হবে। এর আগে ১৯৯৪ সালে শেষবার আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে জিতে ৩৩ জনের জামিন নিশ্চিত করেছিলেন তিনি। রাজ্যে প্রায় সোয়া কোটি ভোটারের নাম ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার খোদ মুখ্যমন্ত্রী আদালতের দ্বারস্থ হয়েছেন।