হোয়াটসঅ্যাপে টাকা দিলেই মিলবে বিশেষ সুবিধা: আসছে পেইড সাবস্ক্রিপশন!
February 4, 202612:57 pm

মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপে শীঘ্রই চালু হচ্ছে পেইড সাবস্ক্রিপশন ব্যবস্থা। বিটা ভার্সনে এই ফিচারের ইঙ্গিত মিলেছে, যা ব্যবহারকারীদের জন্য ঐচ্ছিক হবে। তবে সাধারণ চ্যাটিং পরিষেবা আগের মতোই বিনামূল্যে থাকছে। মেটা মূলত আয় বাড়ানোর লক্ষ্যে এই প্রিমিয়াম মডেল আনার পরিকল্পনা করছে।
এই সাবস্ক্রিপশনে মিলবে এক্সক্লুসিভ স্টিকার, কাস্টম থিম, আইকন এবং তিনটির বেশি চ্যাট পিন করার সুবিধা। বর্তমানে ফিচারগুলো পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও দ্রুতই নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত হতে পারে।