নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট ঘিরে তৎপরতা: মমতার নিশানায় মোদী-ঘনিষ্ঠ জ্ঞানেশ, ব্রাত্য কংগ্রেস?
February 4, 20261:06 pm
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে তৎপর তৃণমূল কংগ্রেস। সম্প্রতি দিল্লিতে কমিশনের বৈঠক বয়কট করে কমিশনারকে ‘অহঙ্কারী’ বলে দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে ডিএমকে বা সমাজবাদী পার্টির মতো শরিকদের পাশে চাইলেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখছে ঘাসফুল শিবির। মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল একাই এগোবে।
সংসদে ১০০ সাংসদের স্বাক্ষর জোগাড়ে আঞ্চলিক দলগুলোর সঙ্গে কথা চালাচ্ছে তৃণমূল। পর্যবেক্ষকদের মতে, কংগ্রেসের হাত ধরলে লড়াইয়ের কৃতিত্ব রাহুল গান্ধীর দিকে চলে যেতে পারে, যা এড়াতে চাইছে জোড়াফুল নেতৃত্ব। মূলত ‘ভোটচুরি’ ও পক্ষপাতিত্বের অভিযোগে কমিশনারের অপসারণ চেয়েই রাজধানীতে এই রণকৌশল তৈরি করছে তৃণমূল সংসদীয় দল।