টাকা গুনতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারেও? আমূল বদলে যাচ্ছে আপনার প্রিয় মেসেজিং অ্যাপ!

টাকা গুনতে হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারেও? আমূল বদলে যাচ্ছে আপনার প্রিয় মেসেজিং অ্যাপ!

নিউজ ডেস্ক : আপনি কি হোয়াটসঅ্যাপে বেশি সুবিধা চান? মেটা এবার এমন এক ফিচার আনছে যা সাধারণ মানুষের ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে। অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে পেইড সাবস্ক্রিপশন মডলের ইঙ্গিত মিলেছে, যেখানে টাকা দিলেই মিলবে বিশেষ সব সুবিধা।

তবে চিন্তার কারণ নেই, সাধারণ চ্যাটিং আগের মতোই বিনামূল্যে থাকবে। সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা কাস্টম থিম, এক্সক্লুসিভ স্টিকার এবং বাড়তি চ্যাট পিন করার মতো প্রিমিয়াম ফিচার পাবেন। মূলত শৌখিন ও পেশাদার ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই মেটা এই ঐচ্ছিক পরিষেবা আনার পরিকল্পনা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *