অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া দিয়ে রোগীকে ফেলে রেখেই নার্সের সঙ্গে ঝগড়া সার্জনের, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

অপারেশন থিয়েটারে অ্যানেস্থেশিয়া দিয়ে রোগীকে ফেলে রেখেই নার্সের সঙ্গে ঝগড়া সার্জনের, ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ

নিউজ ডেস্ক : চিকিৎসার টেবিলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীর জীবন নিয়ে কি এভাবেই ছিনিমিনি খেলা হবে? অ্যানেস্থেশিয়া দিয়ে রোগীকে বেহুঁশ করে রেখেই অপারেশন থিয়েটারের ভেতর এক নার্সের সঙ্গে তুলকালাম শুরু করলেন এক সার্জন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চিকিৎসকদের নৈতিকতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। একজন সার্জনের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে শিউরে উঠছেন সকলে।

তদন্তে জানা গিয়েছে, নিজের প্রেমিকার পক্ষ নিতে গিয়েই ওই সার্জন ডিউটিরত নার্সের সঙ্গে বিবাদে জড়ান। সার্জনের স্ত্রী খোদ একজন ডাক্তার হয়েও স্বামীর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথা ফাঁস করে অভিযোগ জানানোর পরেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। এই ঘটনার জেরে ১৯ জন উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার প্রতি ভরসা ফেরাতে হাসপাতালগুলোকে পরিকাঠামো সংশোধনের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *