মাত্র ১৪৯৯ টাকায় প্লেনের টিকিট, মধ্যবিত্তের পকেটে স্বস্তি দিতে ধামাকা অফার টাটা গ্রুপের

নিউজ ডেস্ক : বিমানে চড়ার স্বপ্ন থাকলেও অনেকের কাছেই বাধা হয়ে দাঁড়ায় টিকিটের আকাশছোঁয়া দাম। সাধারণ মানুষের এই পকেট সচেতনতাকে গুরুত্ব দিয়ে বড়সড় পদক্ষেপ নিল টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া। তাদের বিশেষ সেলে এখন জলের দরে মিলছে দেশি-বিদেশি ফ্লাইটের টিকিট। এই অফারের ফলে এখন সাধারণ মধ্যবিত্ত পরিবারও ট্রেন বা বাসের খরচেই বিমানের আরামদায়ক সফর উপভোগ করতে পারবেন, যা যাতায়াতের সময় ও ভোগান্তি দুই-ই কমাবে।
এয়ার ইন্ডিয়ার এই অফারে অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট শুরু হচ্ছে মাত্র ১৪৯৯ টাকা থেকে। এছাড়া আন্তর্জাতিক রুটেও মিলছে ২০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড়। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে টিকিট বুক করলে এই সুবিধা পাওয়া যাবে। বাড়তি পাওনা হিসেবে থাকছে একবার বিনামূল্যে ভ্রমণের তারিখ বদলানোর সুযোগ। অ্যাপ বা ওয়েবসাইটের বিশেষ প্রোমো কোড ব্যবহার করলে হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও মিলবে। ফলে পরিকল্পনামাফিক এখনই বুকিং সেরে রাখলে সাধারণ যাত্রীদের যাতায়াত খরচ এক ধাক্কায় অনেকটা কমে আসবে।