সুপ্রিম কোর্টে সওয়াল মমতার: ‘ওটা হোয়াটসঅ্যাপ কমিশন’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে সওয়াল মমতার: ‘ওটা হোয়াটসঅ্যাপ কমিশন’, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

স্বাধীনোত্তর ভারতে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া প্রসঙ্গে এসআইআর-কে ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির এজলাসে নিজেই সওয়াল করে তিনি অভিযোগ করেন, শুধুমাত্র বাংলাকেই টার্গেট করে লক্ষ লক্ষ প্রকৃত নাগরিকের নাম বাদ দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলা ও পরিযায়ী শ্রমিকরা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। রাজনৈতিক লড়াই নয় বরং নাগরিক অধিকার রক্ষার তাগিদেই তিনি আদালতে এসেছেন বলে দাবি করেন। উভয় পক্ষের সওয়াল শুনে আদালত রাজ্যকে পর্যাপ্ত অফিসার নিয়োগের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *