‘দুঃখিত বাবা’: অনলাইন গেমের নেশায় ১০ তলা থেকে ঝাঁপ ৩ বোনের
February 4, 20263:56 pm

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমে আসক্তির জেরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল তিন নাবালিকা বোন। পুলিশ জানিয়েছে, কোরিয়ান টাস্ক-বেসড গেম নিয়ে বাবা-মায়ের সাথে অশান্তির জেরে ১২, ১৪ ও ১৬ বছর বয়সী বোনেরা এই চরম পথ বেছে নেয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আট পাতার সুইসাইড নোটে নিজেদের একাকীত্ব এবং গেমের প্রতি তীব্র আকর্ষণের কথা লিখেছে তারা। ডায়েরিতে ‘দুঃখিত বাবা’ লিখে নিজেদের মানসিক অস্থিরতার প্রমাণ রেখে গেছে এই তিন বোন। বর্তমানে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।