জেন জি-র চেয়েও বেশি বুদ্ধিমান মিলেনিয়ালরা, গবেষণার দাবিতে তোলপাড় নেটদুনিয়া

নিউজ ডেস্ক : নতুন প্রজন্ম কি আগের চেয়ে বেশি স্মার্ট? সচরাচর এমনটা মনে করা হলেও সাম্প্রতিক এক গবেষণা বলছে উল্টো কথা। গবেষকদের দাবি, জেন জি বা বর্তমান প্রজন্মের তুলনায় মিলেনিয়ালরাই বেশি বুদ্ধিমান। মূলত পড়াশোনায় প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার এবং স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার কারণেই নতুন প্রজন্মের চিন্তা ও বিশ্লেষণের ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
নিউরোসায়েন্টিস্ট ডক্টর জ্যারেড কুনি হরভাথ জানান, জেন জি প্রথাগত শিক্ষা বেশি পেলেও তাদের আইকিউ এবং মনোযোগ দেওয়ার ক্ষমতা মিলেনিয়ালদের চেয়ে কম। ২০১০ সালের পর থেকে ক্লাসরুমে ডিজিটাল টুলের ব্যবহার বাড়ায় এই অবনতি শুরু হয়েছে। মানুষের মস্তিষ্ক স্ক্রিনের চেয়ে সরাসরি কথোপকথনের মাধ্যমে বেশি শেখে। তাই প্রযুক্তির ওপর অতিনির্ভরতা ভবিষ্যৎ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।