সুপ্রিম কোর্টে সশরীরে সওয়াল মমতার, বাংলার ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে সশরীরে সওয়াল মমতার, বাংলার ভোটার তালিকা নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন বা ‘SIR’ প্রক্রিয়ায় বাংলাকে টার্গেট করার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, কেন আসামের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়? ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নির্বাচন কমিশনকে ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে তীব্র আক্রমণ করেন তিনি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপির ‘মাইক্রো-অবজারভার’ নিয়োগ করে সাধারণ মানুষ ও মহিলাদের হেনস্থা করা হচ্ছে। তাঁর সওয়ালের ভিত্তিতে আদালত নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়ে সোমবারের মধ্যে জবাব তলব করেছে। বানানের ভুলে সাধারণ ভোটারদের হেনস্থা না করতে এবং কর্মকর্তাদের সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *