রাজস্থানে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার কান্ড: ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

রাজস্থানে ‘ফ্রি প্যালেস্টাইন’ পোস্টার কান্ড: ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

ভ্রমণ ভিসায় ভারতে এসে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে বিপাকে এক ব্রিটিশ দম্পতি। রাজস্থানের আজমেঢ়ের বিভিন্ন স্থানে ইজরায়েল বিরোধী ও প্যালেস্টাইনের সমর্থনে পোস্টার সাঁটানোর অভিযোগে লুই গ্যাব্রিয়েল ও তাঁর স্ত্রী আনুশি এমাকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁদের শনাক্ত করা হয়।

পর্যটন ভিসার শর্ত লঙ্ঘন করে বিতর্কিত পোস্টার ছড়ানোর অপরাধে ওই দম্পতির ভিসা বাতিল করেছে ইমিগ্রেশন বিভাগ। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁদের অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *