সুপ্রিম কোর্টে মমতার নজিরবিহীন সওয়াল: চাপে নির্বাচন কমিশন?
February 4, 20264:25 pm

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সশরীরে সওয়াল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাওয়ার বিরুদ্ধে তাঁর যুক্তি শুনে নড়েচড়ে বসেছে শীর্ষ আদালত। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে কড়া বার্তা দিয়ে অবিলম্বে শোকজ নোটিস জারি করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানান, ভোটারদের প্রতি কমিশনকে আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হতে হবে। কোনো যান্ত্রিক ত্রুটি বা ছোট ভুলের জন্য যেন কোনো জীবিত নাগরিকের নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্র রক্ষায় মাইক্রো-অবজার্ভারদের ভূমিকা নিয়েও কমিশনকে সতর্ক করেছে আদালত।