যুদ্ধজয়ী প্রাক্তন নৌসেনা কর্তাকে এসআইআর তলব: আইনি লড়াইয়ের হুঁশিয়ারি
February 4, 20264:26 pm

কলকাতা পুরসভার ১২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দাস ও তাঁর অশীতিপর বাবা-মাকে এসআইআর শুনানিতে তলব করায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধজয়ী প্রাক্তন নৌসেনা আধিকারিক মন্মথ রঞ্জন দাস এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত। সারা জীবন দেশের সেবা করার পর বৃদ্ধ বয়সে এমন তলবকে তিনি চূড়ান্ত হয়রানি হিসেবে দেখছেন।
কাউন্সিলর রাজীব দাসের দাবি, মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হওয়ায় ইচ্ছাকৃতভাবে তাঁদের এই শুনানিতে ডাকা হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন এই নৌসেনা কর্তা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।