ভারত-বিদ্বেষের চরম মাসুল? গ্রুপ পর্বেই কি বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে পাকিস্তান!

নিউজ ডেস্ক : ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান—এই জেদ কি শেষ পর্যন্ত তাদের কপাল পুড়াবে? টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই পাক শিবিরের এমন সিদ্ধান্তে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি মাঠের লড়াইয়ের আগেই হার মেনে নিচ্ছে তারা? বৃষ্টির পূর্বাভাস আর জেদের লড়াইয়ে পাকিস্তান যদি সত্যিই পয়েন্ট হারায়, তবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হবে, যা সমর্থকদের জন্য হবে বড় ধাক্কা।
কলম্বোর আবহাওয়া বলছে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বৃষ্টির দাপট থাকবে। একদিকে ভারতের বিরুদ্ধে না খেলে পয়েন্ট খোয়ানো, অন্যদিকে প্রকৃতির খেয়ালে ম্যাচ ভেস্তে যাওয়া—সব মিলিয়ে চরম সংকটে বাবর আজমরা। আইসিসি-কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলে বড়সড় বিপর্যয়ের মুখে পড়বে পাক ক্রিকেট। জেদ বজায় রেখে বিশ্বমঞ্চে হাসির খোরাক হওয়া নাকি সিদ্ধান্ত বদলে মাঠে নামা, এখন সেটাই দেখার।