কমিশনের কড়া নির্দেশ: দিল্লির তলবে যেতেই হবে রাজ্যের ২৫ শীর্ষ আমলাকে
February 4, 20264:32 pm

কেন্দ্রীয় অবজার্ভার নিয়োগ নিয়ে রাজ্য ও নির্বাচন কমিশনের সংঘাত চরমে পৌঁছাল। নবান্নের আপত্তি উড়িয়ে কমিশন সাফ জানিয়েছে, স্বরাষ্ট্রসচিবসহ ২৫ জন আইএএস ও আইপিএস আধিকারিককে ভিনরাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে হবে। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারির ব্রিফিং বৈঠকে তাঁদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রশাসনিক কাজের দোহাই দিয়ে ১৭ জন আধিকারিককে অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য। তবে কমিশন সেই আবেদন খারিজ করে পূর্বনির্ধারিত তালিকাই বহাল রেখেছে। এর ফলে ভোটের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজিরবিহীন টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।