হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ভয় আর নয়, মাত্র এক ক্লিকেই সুরক্ষিত থাকবে আপনার ব্যক্তিগত তথ্য

নিউজ ডেস্ক : অনলাইন জালিয়াতি ও হ্যাকারদের কবল থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’। এখন থেকে সাইবার অপরাধীরা চাইলেই আপনার ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস পাঠাতে পারবে না। এই ফিচারের মাধ্যমে অজানা নম্বর থেকে আসা ভিডিও বা অডিও ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে, যা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টাকে ব্যর্থ করে দেবে।
এই সেটিংস চালু করলে টু-স্টেপ ভেরিফিকেশন এবং সিকিউরিটি নোটিফিকেশন নিজে থেকেই সক্রিয় হয়ে উঠবে। এতে আপনার প্রোফাইল ছবি বা অনলাইন স্ট্যাটাস হ্যাকারদের নজর থেকে আড়ালে থাকবে এবং অচেনা কলগুলো নিজে থেকেই সাইলেন্ট হয়ে যাবে। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে জনপ্রতিনিধি—সবার সাইবার নিরাপত্তা নিশ্চিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে এই নতুন সুরক্ষা কবচ চালু হতে যাচ্ছে।