ভারত বয়কট করলেই কপাল পুড়বে পাকিস্তানের! টি-২০ বিশ্বকাপ থেকে কি ছিটকে যাবে বাবর বাহিনী? – এক ঝলক

একঝলক ডেস্ক:
টি-২০ বিশ্বকাপ শুরুর প্রাক্কালে চরম নাটকীয়তার মুখে পাকিস্তান ক্রিকেট দল। কলম্বোয় পৌঁছেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় পিসিবি, যা তাদের সুপার এইট যাত্রা অনিশ্চিত করে তুলেছে। ভারতের বিরুদ্ধে না খেললে কোনো পয়েন্ট পাবে না পাকিস্তান, উল্টে নেট রান রেট তলানিতে নামবে। আইসিসিও বাণিজ্যিক কারণে পাকিস্তানের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে। বড় অংকের আর্থিক লোকসান ও শাস্তির মুখে পড়ে পাকিস্তান কি শেষ পর্যন্ত পিছু হটবে?
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আবহাওয়া। পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলো আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিপক্ষে থাকলেও বৃষ্টির কারণে সেখানে পয়েন্ট ভাগাভাগির প্রবল আশঙ্কা রয়েছে। নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ। ফলে ভারতের বিপক্ষে পয়েন্ট নষ্ট করলে এবং প্রাকৃতিক দুর্যোগে খেলা ভেস্তে গেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে সালমান আলিদের। বাংলাদেশের জাতীয় নির্বাচন মিটলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সিদ্ধান্ত বদল করেন কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়ামহল।