আইপিএল নিলামে ব্রাত্য, বাবর আজমের সেই ‘শত্রু’ এবার খেলবেন পাকিস্তানের লিগে! – এক ঝলক

আইপিএল নিলামে ব্রাত্য, বাবর আজমের সেই ‘শত্রু’ এবার খেলবেন পাকিস্তানের লিগে! – এক ঝলক

একঝলক ডেস্ক:

আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজির নজর কাড়তে না পেরে অবিক্রিত থেকে যাওয়া অস্ট্রেলীয় তারকা স্টিভ স্মিথকে দলে নিয়েছে পাকিস্তান সুপার লিগের নতুন দল সিয়ালকোট স্ট্যালিয়নজ। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে স্মিথকে দলে ভিড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। অজি কোচ টিম পেইনের অধীনে স্মিথের এই অন্তর্ভুক্তি পিসিএলে নতুন মাত্রা যোগ করেছে।

সম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় রান নেওয়াকে কেন্দ্র করে বাবর আজমের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন স্মিথ। পাওয়ার সার্জের সময় বাবরের ডাকে সাড়া না দিয়ে স্মিথের শতরান হাঁকানোর সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। মাঠের সেই তিক্ততা কাটিয়ে এবার পাকিস্তানের মাটিতে বাবর-স্মিথ দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *