সাবধান! ৫ বছর ধরে ইউরিয়া ও ডিটারজেন্টে তৈরি হচ্ছে ‘দুধ’, গুজরাতের কারখানায় পর্দাফাঁস

সাবধান! ৫ বছর ধরে ইউরিয়া ও ডিটারজেন্টে তৈরি হচ্ছে ‘দুধ’, গুজরাতের কারখানায় পর্দাফাঁস

গুজরাতের সাবরকাঁঠা জেলায় হদিস মিলল এক ভয়াবহ ভেজাল দুধের কারখানার। গত পাঁচ বছর ধরে ইউরিয়া, ডিটারজেন্ট এবং পাম অয়েল মিশিয়ে সেখানে তৈরি হচ্ছিল বিষাক্ত ‘সিন্থেটিক দুধ’। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি হানা দিয়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এই চক্রের পর্দাফাঁস করেছে।

অভিযানের সময় কারখানা থেকে উদ্ধার হওয়া ১,৩৭০ লিটার ভেজাল দুধ তৎক্ষণাৎ নষ্ট করা হয়। তদন্তে জানা গেছে, সামান্য আসল দুধের সঙ্গে মারাত্মক রাসায়নিক মিশিয়ে কয়েক গুণ বেশি নকল দুধ তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। প্রশাসন ইতিমধ্যেই ওই কারখানাটি সিল করে নমুনা ল্যাবে পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *