বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: পদত্যাগের সিদ্ধান্ত মেখলিগঞ্জ তৃণমূল নেতার
February 8, 20269:00 pm

মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর বিরুদ্ধে ‘একনায়কতন্ত্র’ ও অবহেলার অভিযোগ তুলে পদ ছাড়ার ঘোষণা করলেন ব্লক তৃণমূল সহ-সভাপতি উত্তম সরকার। জেলা সভাপতি ও শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে তাঁর দাবি, দলে তিনি বর্তমানে কোণঠাসা এবং তাঁকে কোনো কর্মসূচিতেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।
বিধায়কের আপত্তির কারণে সম্মান পাচ্ছেন না দাবি করে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তাঁকে পদে থাকার অনুরোধ জানিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন। বিধানসভা ভোটের মুখে এই দলীয় কোন্দল ও নেতার ইস্তফার সিদ্ধান্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে।