নন্দনে বাজিমাত ইরানি ছবি ‘মাডি ফুট’-এর, আন্তর্জাতিক মঞ্চে সেরার সম্মান
February 8, 20269:01 pm

কলকাতার নন্দনে সফলভাবে সম্পন্ন হলো চতুর্থ আন্তর্জাতিক ক্রীড়া চলচ্চিত্র উৎসব। উৎসবে সেরা ফিকশন হিসেবে পুরস্কৃত হয়েছে ইরানের ছবি ‘মাডি ফুট’। এছাড়া সেরা নন-ফিকশন বিভাগে অস্ট্রেলিয়ার ‘ডোন্ট লুক অ্যাওয়ে’ এবং সেরা ক্রীড়া চলচ্চিত্রের সম্মান পেয়েছে বুলগেরিয়ার ‘প্যারালাল ওয়ার্ল্ড’।
ধনঞ্জয় মণ্ডলের ‘ফোক গেমস অফ বেঙ্গল’ বিশেষ জুরি সম্মাননা পেয়ে বাংলার ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে। ১৭টি দেশের ৩৬টি সিনেমা নিয়ে আয়োজিত এই উৎসব ক্রীড়া ও সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য মাত্রা যোগ করল।