কোটি টাকার ভিটে মাটি ত্যাগ! শাসকদলের নেতার ভয়ে রাজ্য ছাড়লেন রানাঘাটের বৃদ্ধ দম্পতি

কোটি টাকার ভিটে মাটি ত্যাগ! শাসকদলের নেতার ভয়ে রাজ্য ছাড়লেন রানাঘাটের বৃদ্ধ দম্পতি

নদিয়ার রানাঘাটের রঞ্জিত ও অঞ্জলি ঘটক দম্পতি তৃণমূলের এক প্রাক্তন যুবনেতার লাগাতার হুমকি ও নির্যাতনের অভিযোগে ভিটেমাটি ছেড়ে মধ্যপ্রদেশে পাড়ি দিচ্ছেন। তাঁদের দাবি, বাড়ি দখলের উদ্দেশ্যে নিয়মিত গালিগালাজ, শারীরিক নিগ্রহ ও খুনের হুমকি দেওয়া হচ্ছিল। অভিযোগ জানিয়েও পুলিশের পক্ষ থেকে কোনো সুরাহা না পাওয়ায় শেষ পর্যন্ত কোটি টাকার সম্পত্তি জলর দরে বিক্রি করে চোখের জলে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

অভিযুক্ত নেতা দীপঙ্কর মোদক অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টে চুরির পাল্টা দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতা থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব—সকলেই সরব হয়েছেন। তবে রাজনৈতিক তরজার মাঝেই চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতাকে সঙ্গী করে কয়েক দশকের পরিচিত পরিবেশ এবং জন্মভূমি ত্যাগে বাধ্য হলেন এই অসহায় দম্পতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *