২৫২ বছরের রহস্যময় ঐতিহ্য! ধলদিঘিতে জিন্দাপিরের উরসে সম্প্রীতির মহ মহামিলন

২৫২ বছরের রহস্যময় ঐতিহ্য! ধলদিঘিতে জিন্দাপিরের উরসে সম্প্রীতির মহ মহামিলন

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ধলদিঘিতে ২৫২ বছরের প্রাচীন ঐতিহ্য মেনে পালিত হলো জিন্দাপির সৈয়দ করম আলি শাহ টাটশাহী ফকিরের উরস উৎসব। লোককথা অনুযায়ী, এই পির কেবল ২৫শে মাঘ স্নানের জন্য আস্তানা থেকে বের হতেন এবং চটের পোশাক পরতেন বলে তাঁকে ‘টাটশাহী’ বলা হয়। রবিবার এই বিশেষ দিনে মাজার প্রাঙ্গণে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষের উপস্থিতিতে এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির আবহাওয়া তৈরি হয়।

উৎসবকে কেন্দ্র করে মাজারের পাশে যেমন মুসলিম ভক্তরা পোলাও ও শিরনি নিবেদন করেন, তেমনই তাঁর হিন্দু শিষ্য কান্তার সমাধিতে চলে হরিনাম সংকীর্তন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা ধলদিঘির পাড়ে ডগা পুজোর মাধ্যমে বাতাসা ও মুরকি দিয়ে মানত পূরণ করেন। ধর্মীয় আচার ও রান্নাবান্নাকে কেন্দ্র করে ধলদিঘি চত্বরে এদিন এক বিশাল মেলা বসে, যা স্থানীয় সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *