সিটের নিচে লুকানো মরণফাঁদ! লালগোলায় পুলিশের অভিযানে মাদকসহ পাকড়াও ২
February 8, 20269:06 pm

লালগোলার ভগবানপুর টিকরপাড়া এলাকায় মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় হুমায়ন কবির ও রেফাতুল্লাহ নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ধৃতরা লালগোলার মুকিমনগর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত মাদক লালগোলার শফিকুল নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। রবিবার পুলিশ ধৃতদের আট দিনের হেফাজত চেয়ে বহরমপুর এনডিপিএস আদালতে পেশ করেছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানতে আটককৃত মোটরসাইকেল ও পাচারকারীদের তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ।