ভোটার তালিকায় নাম আছে তো? কমিশনের বড় সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর কী প্রভাব পড়বে?

নিউজ ডেস্ক : আপনার কি ভোটার কার্ড নিয়ে কোনো সমস্যা রয়েছে? ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা SIR প্রক্রিয়ার শুনানি চলবে, তাই নিজের নাম বা তথ্য যাচাই করার এটাই শেষ সুযোগ। এরপর সব নথি খতিয়ে দেখে আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। ১৪ দিন সময়সীমা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন নির্ভুলভাবে তালিকায় নাম তোলার জন্য বাড়তি সময় পাবেন।

এই তালিকা প্রকাশের ওপরই নির্ভর করছে আপনার ভোটাধিকার। কমিশন সূত্রে খবর, চূড়ান্ত তালিকা হাতে আসার পরেই সম্ভবত ২ মার্চ নাগাদ রাজ্যে ভোটের দামামা বাজতে পারে। দক্ষিণবঙ্গে একাধিক দফায় এবং উত্তরবঙ্গে এক দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তালিকায় নাম না থাকলে ভোটদান প্রক্রিয়া থেকে আপনি বাদ পড়ে যেতে পারেন, তাই আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *