স্পিকারের বিরুদ্ধে অনাস্থা: উত্তাল লোকসভায় কি সাধারণ মানুষের কণ্ঠরোধ হচ্ছে?

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা: উত্তাল লোকসভায় কি সাধারণ মানুষের কণ্ঠরোধ হচ্ছে?

নিউজ ডেস্ক: লোকসভা কি এবার অভিভাবকহীন হতে চলেছে? স্পিকার ওম বিড়লাকে সরানোর দাবিতে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে সই করল বাম-আরজেডি সহ একাধিক দল। সংসদের এই নজিরবিহীন অচলাবস্থায় সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন— জনস্বার্থ কি তবে রাজনীতির লড়াইয়ে চাপা পড়ে যাবে?

বিরোধীদের অভিযোগ, সংসদে তাঁদের কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে, তৃণমূল এই প্রস্তাবে সই না করায় বিরোধী জোটে ফাটল স্পষ্ট। আইনসভার এই সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ জনমুখী প্রকল্প বা বাজেটের আলোচনা থমকে গেলে তার সরাসরি মাসুল গুনতে হবে সাধারণ দেশবাসীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *