অফিস ফেরত যাত্রীদের মাথায় আকাশ ভাঙল! গ্রিন লাইন মেট্রোয় চরম বিপর্যয়

অফিস ফেরত যাত্রীদের মাথায় আকাশ ভাঙল! গ্রিন লাইন মেট্রোয় চরম বিপর্যয়

মঙ্গলবার বিকেলে সিগন্যালিং বিভ্রাটের জেরে গ্রিন লাইন মেট্রো পরিষেবা বিপর্যস্ত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। সেন্ট্রাল পার্ক স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে হাওড়া ময়দান থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত ট্রেন চলাচল সীমাবদ্ধ করা হয়। এর ফলে সল্টলেক সেক্টর ফাইভের অফিসযাত্রীরা গন্তব্যে ফিরতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হন এবং বিকল্প যানের খোঁজে দীর্ঘক্ষণ নাজেহাল হন।

মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত ত্রুটি সংশোধন করা হলে বিকেল ৫টা ৩২ মিনিট থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপত্তার স্বার্থে সাময়িক ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হলেও বর্তমানে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১২টি স্টেশনেই পরিষেবা সচল রয়েছে। যান্ত্রিক গোলযোগ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে গ্রিন লাইন, স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *