স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা: জোটে ফাটল ধরিয়ে কেন সই করল না তৃণমূল?

স্পিকারের বিরুদ্ধে কংগ্রেসের অনাস্থা: জোটে ফাটল ধরিয়ে কেন সই করল না তৃণমূল?

বিজেপি ঘনিষ্ঠতা ও পক্ষপাতিত্বের অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ১২০ জন সাংসদের স্বাক্ষরসহ অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিরোধীরা। রাহুল গান্ধীসহ বিরোধী সাংসদদের বলতে না দেওয়া এবং আটজন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই প্রস্তাবে স্বাক্ষর করেনি তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে ইন্ডিয়া জোটের ঐক্য নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা সরাসরি অনাস্থার পরিবর্তে স্পিকারকে সময় দেওয়ার পক্ষপাতী ছিলেন। তাঁর দাবি ছিল, চার দফা দাবিতে আগে চিঠি দেওয়া হোক এবং সুরাহা না হলে বৃহস্পতিবার অনাস্থা আনা হোক। কিন্তু তৃণমূলের পরামর্শ উপেক্ষা করেই কংগ্রেস সংবিধানের ৯৪সি ধারা অনুযায়ী নোটিশ জমা দেয়। সংসদ চালানোর সদিচ্ছা নিয়ে স্পিকারকে তোপ দাগলেও, তড়িঘড়ি অনাস্থা প্রস্তাব পেশে কংগ্রেসের সাথে তৃণমূলের দূরত্ব স্পষ্ট হয়ে উঠল।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *