কলকাতা বন্দরে চাকরির বড় সুযোগ, মাসে বেতন ৪০ হাজার! জানুন আবেদনের খুঁটিনাটি
কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘অটোক্যাড ড্রাফটসম্যান’ পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৩৫ বছর বয়সের মধ্যে থাকা সিভিল ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী বা ডিপ্লোমা প্রার্থীরা এই পদের জন্য যোগ্য। নির্বাচিত দুই প্রার্থীকে মাসিক ৪০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিসহ অফলাইনে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ৬ মার্চ। লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম্যাট জানতে প্রার্থীদের পোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় এই সংস্থায় কাজের এটি একটি সুবর্ণ সুযোগ।