সাংসদ কি এড়াতে চাইছেন মোদি? মধ্যবিত্তের পকেটে টান পড়তেই সংসদে রণংদেহি মেজাজে অভিষেক!

সাংসদ কি এড়াতে চাইছেন মোদি? মধ্যবিত্তের পকেটে টান পড়তেই সংসদে রণংদেহি মেজাজে অভিষেক!

নিউজ ডেস্ক: সাধারণ মানুষের করের টাকায় কি আদেও বাজেট নিয়ে আলোচনা হবে? মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে ঠিক এই প্রশ্নই তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট নিয়ে আলোচনার পরিবর্তে কেন বারবার সংসদ মুলতবি করা হচ্ছে, তা নিয়ে সরব তিনি। সরকারের এই অনীহা কি আসলে মধ্যবিত্তের ক্ষোভ আর বিরোধীদের তীক্ষ্ণ সমালোচনা এড়ানোর কৌশল?

সংসদ সঠিকভাবে না চললে সাধারণ মানুষের দাবিদাওয়াগুলো অজানাই থেকে যাবে। স্পিকারের ভূমিকা এবং বিরোধীদের কন্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনে অনাস্থা প্রস্তাব আনারও হুঙ্কার দিয়েছেন অভিষেক। বাজেটের আড়ালে বিজেপির দুর্বলতা ঢাকতেই কি এই লুকোচুরি? প্রশ্ন তুলে তিনি সাফ জানালেন, সাধারণ মানুষের স্বার্থে লড়াই চলবেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *