ভোটের আগেই নবান্নে বড় রদবদল: ৩ বছর এক জেলায় থাকলেই বদলি, কড়া দাওয়াই কমিশনের!

ভোটের আগেই নবান্নে বড় রদবদল: ৩ বছর এক জেলায় থাকলেই বদলি, কড়া দাওয়াই কমিশনের!

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যে প্রশাসনিক রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। নির্দেশিকা অনুযায়ী, গত চার বছরের মধ্যে তিন বছর বা তার বেশি সময় নিজের জেলায় কর্মরত আধিকারিকদের দ্রুত বদলি করতে হবে। জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিও থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এই নিয়মের আওতায় পড়ছেন।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করে কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে মুখ্যসচিবকে। এ ছাড়া, ভোটকর্মীদের নিকটাত্মীয় প্রার্থী কি না বা তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, সে বিষয়ে বিশেষ মুচলেকা নেওয়া হবে। তবে সদর দফতরে কর্মরত এবং আগামী জুন মাসে অবসর নেবেন এমন আধিকারিকদের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *