বাজেটে বাংলাকে উপেক্ষা? মোদি সরকারকে বেনজির আক্রমণে লোকসভা কাঁপালেন অভিষেক!

বাজেটে বাংলাকে উপেক্ষা? মোদি সরকারকে বেনজির আক্রমণে লোকসভা কাঁপালেন অভিষেক!

কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগে লোকসভায় সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেটকে ‘অন্তঃসারশূন্য’ আখ্যা দিয়ে তিনি জানান, দীর্ঘ ভাষণে অর্থমন্ত্রী একবারও ‘বাংলা’ শব্দটি উচ্চারণ করেননি। অভিষেকের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজ্যকে প্রাপ্য করের অংশ থেকে বঞ্চিত করছে কেন্দ্র। তিনি একে ‘কো-অপারেটিভ ফেডারেলিজম’-এর বদলে ‘সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম’ বলে কটাক্ষ করেন।

বক্তব্যে ভাষাগত বৈষম্যের প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, বাংলা বললেই অনেক সময় অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয়। রাজ্যের ১০০ দিনের কাজ ও জল জীবন মিশনের ১ লক্ষ কোটি টাকার বেশি বকেয়া আটকে রাখা হয়েছে বলে তিনি তথ্য তুলে ধরেন। এমনকি ডানকুনির ফ্রেট করিডোরকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো পরিকল্পনার ফসল বলে উল্লেখ করে কেন্দ্রের নীতির তীব্র সমালোচনা করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *