বিজেপি নেতার হাতে আদিবাসী যুবতী হেনস্থা! আপনার এলাকার সুরক্ষা কি তবে প্রশ্নের মুখে?

বিজেপি নেতার হাতে আদিবাসী যুবতী হেনস্থা! আপনার এলাকার সুরক্ষা কি তবে প্রশ্নের মুখে?

নিউজ ডেস্ক: বাড়ির কাছের পরিচিত মিল কি এখন মা-বোনদের জন্য অনিরাপদ হয়ে উঠছে? মালদহের বামনগোলায় এক আদিবাসী যুবতীকে একা পেয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা বুদ্ধদেব সরকারের বিরুদ্ধে। এমনকি প্রতিবাদ করলে বাড়িতে গিয়ে খুনের হুমকি দেওয়ার মতো দুঃসাহসও দেখিয়েছেন তিনি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে এমন চরম উদাসীনতা ও নক্করজনক আচরণ এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিচার বিভাগীয় হস্তক্ষেপে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। তৃণমূল ও বিজেপি নেতৃত্বের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে থাকলেও, সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন— রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীরা কি পার পেয়ে যাবে? নারীর সম্মান রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপই এখন জনমানসে ভরসা ফেরানোর একমাত্র পথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *