বিশ্বজুড়ে যুদ্ধ বাঁধলে কতদিন চলবে ভারতের তেলের ভাণ্ডার? খোদ মন্ত্রীর দেওয়া উত্তরে চমকে যাবেন!

বিশ্বজুড়ে অস্থিরতা বা তেলের জোগান বন্ধ হলে ভারত কতদিন টিকে থাকবে, তা নিয়ে রাজ্যসভায় বড় তথ্য দিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিং পুরী। মন্ত্রী জানান, বর্তমানে ভারতের কাছে মোট ৭৪ দিনের জ্বালানির চাহিদা মেটানোর মতো তেল মজুদ রয়েছে। আন্তর্জাতিক শক্তি সংস্থার (IEA) নিয়ম অনুযায়ী ৯০ দিনের সঞ্চয় থাকা জরুরি হলেও, ভারত দ্রুত সেই লক্ষ্যের দিকে এগোচ্ছে এবং আগামী তিন মাসের মধ্যেই তা পূর্ণ হবে।
বর্তমানে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের কৌশলগত ভাণ্ডারগুলিতে ৫.৩৩ মিলিয়ন মেট্রিক টন তেল রাখার ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল শোধনাগার এবং পঞ্চম বৃহত্তম পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান মজবুত করেছে। ২০২০ সালে তেলের দাম কম থাকার সুযোগ নিয়ে ভাণ্ডার পূর্ণ করায় সরকারের প্রায় ৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেছেন।