মার্চের শুরুতেই কি ভোটের দামামা? বাংলায় তিন দফায় নির্বাচনের জোর জল্পনা

মার্চের শুরুতেই কি ভোটের দামামা? বাংলায় তিন দফায় নির্বাচনের জোর জল্পনা

ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার জল্পনা তুঙ্গে। নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে বলে সূত্রের খবর। রাজনৈতিক মহলে গুঞ্জন, মার্চের প্রথম সপ্তাহেই ভোটের দিনক্ষণ স্পষ্ট হতে পারে। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি।

নির্বাচনের দফা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। উত্তরবঙ্গে এক দফায় এবং দক্ষিণবঙ্গে দুই দফায় ভোট করানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে স্পর্শকাতর জেলাগুলোতে নিরাপত্তার ওপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *