ভোটের আগেই মালদায় দেওয়াল লিখন! প্রার্থীহীন প্রচারে চমক দিচ্ছে তৃণমূল
February 10, 20269:11 pm

মালদায় ভোটের দামামা বাজার আগেই জনসংযোগে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের কেন্দপুকুর এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে জোরকদমে প্রচার শুরু করল শাসকদল। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুবোধ রায়ের উপস্থিতিতে দলীয় কর্মীরা দেওয়ালে জোড়াফুল প্রতীক এঁকে আগামী বিধানসভা নির্বাচনে ঘাসফুল শিবিরকে জয়যুক্ত করার আবেদন জানান।
নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণার আগেই হবিবপুরের এই তৎপরতা রাজনৈতিক মহলে শোরগোল ফেলেছে। তবে দেওয়ালে প্রতীকের পাশে এখনও কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম উল্লেখ করা হয়নি। মূলত ‘পাখির চোখ’ বিধানসভাকে রেখেই বুলবুলচন্ডী অঞ্চলের বিভিন্ন প্রান্তে ঘর গোছানোর কাজ সেরে রাখছে তৃণমূল নেতৃত্ব, যা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে তৈরি হয়েছে প্রবল কৌতূহল।