বিজয়ের শেষ ছবি কি তবে পর্দায় আসছে? ভক্তদের অপেক্ষার অবসান!
February 10, 20269:13 pm

নিউজ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর থালাপতি বিজয়ের ‘জন নয়াগণ’ মুক্তির পথে কি সব বাধা কাটছে? রাজনৈতিক এই অ্যাকশন ড্রামা নিয়ে তৈরি হওয়া আইনি জট খোলার ইঙ্গিত মিলতেই সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রিয় তারকার শেষ ছবি বড় পর্দায় দেখার সুযোগ মিললে বিনোদন জগতে এর প্রভাব হবে সুদূরপ্রসারী।
প্রযোজনা সংস্থা মাদ্রাজ হাইকোর্ট থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় মুক্তির পথ প্রশস্ত হয়েছে। সেন্সর বোর্ডের শর্ত মেনে ২৭টি কাটছাঁট করার পর এখন কেবল সবুজ সংকেতের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই সিনেমা হলে ফিরছে বিজয়ের ম্যাজিক, যা ভক্তদের জন্য এক বড় স্বস্তি।