নিখোঁজ হওয়ার ৯০ দিন পার! ৬ বছরের খুদে দেবাকে ফিরে পেতে আকুতি মা-বাবার

নিখোঁজ হওয়ার ৯০ দিন পার! ৬ বছরের খুদে দেবাকে ফিরে পেতে আকুতি মা-বাবার

উত্তর দিনাজপুরের করণদিঘী থানার রসাখোয়া খন্তা গ্রামের ৬ বছর বয়সী শিশু দেবা রায় গত ১৫ নভেম্বর থেকে নিখোঁজ। সেদিন চাকুলিয়ার গোদা শিমুল গ্রামে আত্মীয়ের বাড়িতে নামসংকীর্তন অনুষ্ঠান চলাকালীন বিকেল ৪টে নাগাদ হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ তল্লাশির পর ১৬ নভেম্বর চাকুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও আজ পর্যন্ত দেবাকে খুঁজে পাওয়া যায়নি।

ছেলের চিন্তায় বর্তমানে দিশেহারা বাবা চামারু রায় ও মা। প্রায় তিন মাস পেরিয়ে গেলেও শিশুটির কোনো হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে, যদি কেউ এই অসহায় শিশুটির সন্ধান পান তবে দ্রুত যেন ৮২৯৩১৯৬৯১২ নম্বরে যোগাযোগ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *