বিজেপির বড় মাস্টারস্ট্রোক! ২০২৬-এর লক্ষ্যে গঙ্গারামপুরের রাজপথে মানুষের মন বুঝতে নামল গেরুয়া শিবির
February 10, 20269:13 pm

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করল বিজেপি। বুধবার জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে বিজেপি নেতৃত্ব সরাসরি সাধারণ মানুষের মুখোমুখি হন। পথচলতি মানুষের দৈনন্দিন সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার কথা শুনে সেগুলোকে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করার আশ্বাস দিয়েছেন তাঁরা।
উক্ত কর্মসূচিতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও প্রশাসনিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা ও মণ্ডল স্তরের কর্মীরা। দলীয় নেতৃত্বের মতে, জনমুখী সরকার গঠনের লক্ষ্যে মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়েই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে গঙ্গারামপুরের এই সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।