ভোটের আগেই নবান্নে বড় ঝটকা! কমিশনের কড়া নির্দেশে পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল

ভোটের আগেই নবান্নে বড় ঝটকা! কমিশনের কড়া নির্দেশে পুলিশ ও প্রশাসনে ব্যাপক রদবদল

লোকসভা ভোটের দামামা বাজার আগেই রাজ্যে প্রশাসনিক রদবদলের কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন। বিডিও থেকে জেলাশাসক এবং এসপি থেকে ডিআইজি পদমর্যাদার যেসব আধিকারিক একই স্থানে তিন বছরের বেশি সময় ধরে রয়েছেন, তাঁদের অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে সদর দপ্তরে কর্মরত আধিকারিকরা এই নিয়মের আওতার বাইরে থাকবেন। মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, গত বিধানসভা নির্বাচনে যে জেলায় আধিকারিকরা দায়িত্বে ছিলেন, এবার তাঁদের সেখানে নিয়োগ করা যাবে না।

এদিকে, ভোটার তালিকা সংশোধনের কাজও দ্রুত গতিতে এগোচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে মঙ্গলবার ৮৫০৫ জন গ্রুপ-বি কর্মীর তালিকাও নবান্নের পক্ষ থেকে কমিশনে পাঠানো হয়েছে। কমিশনের এই পদক্ষেপের ফলে জেলা প্রশাসনের শীর্ষ স্তরে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই নির্বাচন কমিশন এই কঠোর অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *