ভোটের মুখে মাস্টারস্ট্রোক ইউনূসের! নিহত দীপুর পরিবারকে ৫০ লক্ষের চেক

ভোটের মুখে মাস্টারস্ট্রোক ইউনূসের! নিহত দীপুর পরিবারকে ৫০ লক্ষের চেক

নির্বাচনের ঠিক আগমুহূর্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয়ে বড় পদক্ষেপ নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ময়মনসিংহে নৃশংসভাবে নিহত যুবক দীপু দাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই প্যাকেজের অধীনে বাড়ি নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা এবং নিহতের বাবা, স্ত্রী ও সন্তানের জন্য নির্দিষ্ট অংকের সঞ্চয় নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার নিহতের বাড়ি পরিদর্শনে গিয়ে এই সহায়তার কথা জানান। তিনি বলেন, প্রাণের বিনিময়ে কোনো অর্থই যথেষ্ট নয়, তবে রাষ্ট্র অপরাধীদের বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘুদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগের মুখে ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং জনমত নিজেদের পক্ষে আনতেই এই ক্ষতিপূরণ দিচ্ছে বর্তমান সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *