দোলের পরই কি বঙ্গে ভোটের দামামা? জেনে নিন কয় দফায় হতে পারে নির্বাচন!

দোলের পরই কি বঙ্গে ভোটের দামামা? জেনে নিন কয় দফায় হতে পারে নির্বাচন!

বাংলার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। নির্বাচন কমিশন সূত্রে ইঙ্গিত, ১ ও ২ মার্চ ফুল বেঞ্চের রাজ্য সফরের পরই চূড়ান্ত হবে দিনক্ষণ। হোলিকা দহন বা নেড়া পোড়ার আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ার সম্ভাবনা থাকলেও, মার্চের প্রথম সপ্তাহেই পাঁচ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের ভোটের ক্যালেন্ডার সামনে আসতে পারে।

ভোটের দফা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজ্য নির্বাচনী দপ্তর এক দফায় ভোট করাতে প্রস্তুত থাকলেও, জাতীয় কমিশন তিন দফায় ভোট গ্রহণের কথা ভাবছে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখতেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে। দফাসংখ্যা এবং চূড়ান্ত তারিখ নিয়ে যাবতীয় সংশয় মেটাতে এখন তাকিয়ে থাকতে হবে কমিশনের পরবর্তী বৈঠকের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *