২০২৬-এ তৃণমূলের আসন ১০০-র নিচে? শুভেন্দুর ‘বিস্ফোরক’ দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি!

২০২৬-এ তৃণমূলের আসন ১০০-র নিচে? শুভেন্দুর ‘বিস্ফোরক’ দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি!

মঙ্গলবার তমলুকে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা ১০০-র নিচে নেমে যাবে। তাঁর মতে, বিজেপি অন্তত ২০০টি আসনে জয়লাভ করবে। দুর্নীতি ও নারী নিরাপত্তার ইস্যুতে রাজ্য সরকারকে আক্রমণ করে তিনি জানান, মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পথ বিজেপি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে এবং মানুষ সেই পথেই হাঁটবেন।

শুভেন্দু আরও অভিযোগ করেন, বর্তমান ‘যুবসাথী’ প্রকল্প শিক্ষিত বেকারদের সাথে একটি বড় ‘ভাঁওতা’। তাঁর দাবি, উত্তরবঙ্গ ও পূর্ব মেদিনীপুরের ভোটের ধারা যদি সমগ্র রাজ্যে বজায় থাকে, তবে তৃণমূলের ভরাডুবি অনিবার্য। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ার মতো জেলাগুলোতেও তৃণমূলের জনসমর্থন দ্রুত হ্রাস পাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *