জেলে বন্দিদের হাতের জাদু! হুগলিতে শুরু হওয়া এই বিশেষ মেলায় কী কী পাবেন জানেন?

জেলে বন্দিদের হাতের জাদু! হুগলিতে শুরু হওয়া এই বিশেষ মেলায় কী কী পাবেন জানেন?

হুগলি জেলা সংশোধনাগারের সামনে ‘অভিন্ন’ প্রকল্পের অধীনে এক অনন্য বিপণিকেন্দ্র ও ক্যান্টিন উদ্বোধন করা হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের এই মানবিক উদ্যোগে বন্দিদের তৈরি বিভিন্ন হস্তশিল্প এবং সুস্বাদু খাদ্যসামগ্রী সাধারণ মানুষের জন্য বিক্রয় করা হবে। মঙ্গলবার এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন কারা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সিদ্ধিনাথ গুপ্তা ও লক্ষ্মীনারায়ণ মিনা।

শাস্তি নয় বরং সংশোধনই এই প্রকল্পের মূল লক্ষ্য। কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে সাজাপ্রাপ্তদের স্বনির্ভর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই প্রশাসনের আসল উদ্দেশ্য। জেলের চার দেওয়ালের বাইরে বন্দিদের তৈরি সামগ্রী বিক্রির এই অভিনব উদ্যোগ তাঁদের আত্মবিশ্বাস যোগাবে এবং মুক্তির পর মাথা উঁচু করে বাঁচার নতুন দিশা দেখাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *